× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:৫০ পিএম

১৮ মাসের জন্য বন্ধ থাকবে দুবাইয়ের ‘বুর্জ আল আরব’

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব আগামী ১৮ মাসের জন্য বন্ধ রাখা হবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত এই আইকনিক হোটেলটির সংস্কার কাজের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান জুমেইরাহ গ্রুপ।

বুধবার (১৫ এপ্রিল) এক ঘোষণায় বিষয়টি জানানো হয়।

পাল-আকৃতির অনন্য স্থাপত্যশৈলীর কারণে হোটেলটি দীর্ঘদিন ধরে বিশ্বের বিলাসবহুল আতিথেয়তার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। এটি দুবাইয়ের অন্যতম পরিচিত নিদর্শন।

সংস্কার প্রকল্পের আওতায় হোটেলের মূল নকশা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে অভ্যন্তরীণ সাজসজ্জায় আধুনিকতার ছোঁয়া আনা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি একটি শিল্পকর্ম পুনরুদ্ধারের মতোই যত্নসহকারে সম্পন্ন করা হবে।

এই প্রকল্পের নেতৃত্ব দেবেন প্যারিসভিত্তিক খ্যাতিমান ইন্টেরিয়র স্থপতি ট্রিস্টান আউয়ার। এর আগে তিনি হোটেল ডি ক্রিলনসহ একাধিক আলোচিত পুনরুদ্ধার প্রকল্পে কাজ করেছেন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে তাকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে।

জুমেইরাহর প্রধান নির্বাহী কর্মকর্তা টমাস বি. মেয়ার বলেন, গত ২৭ বছর ধরে এই হোটেলটি নিজস্ব বৈশিষ্ট্যে অতিথিদের সেবা দিয়ে আসছে। সংস্কারের মাধ্যমে এর ঐতিহ্য সংরক্ষণ করে নতুন মাত্রা যোগ করা হবে।’

তিনি আরও জানান, এই পুনর্গঠন প্রকল্প বুর্জ আল আরবের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে চালু হওয়া এই হোটেলটি বর্তমানে বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল হিসেবে পরিচিত। ১৯৮টি স্যুটসমৃদ্ধ এই হোটেলের অভ্যন্তরে মার্বেল, সোনার পাত ও ক্রিস্টাল ব্যবহৃত হয়েছে। এর বিশাল সর্পিল ঝাড়বাতিটি ২১০টি ক্রিস্টাল টিউব দিয়ে তৈরি, যার ওজন প্রায় ৪৫০ কিলোগ্রাম।

তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটেও এই সংস্কার সিদ্ধান্তকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। ইরানের হামলার জেরে পর্যটক কমে যাওয়ায় দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রমের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও জুমেইরাহ তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে সরাসরি যুদ্ধ পরিস্থিতির উল্লেখ করেনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে হোটেলের এক কর্মী জানিয়েছেন, সংস্কার চলাকালীন হোটেলটি পুরোপুরি বন্ধ থাকবে এবং যেসব অতিথি আগে থেকেই বুকিং দিয়েছেন, তাদের নিকটবর্তী অন্যান্য হোটেলে বিকল্প থাকার ব্যবস্থা করা হবে।

Link copied!