× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৫:৩১ এএম

আলোচনার পথে যে তিন বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৫:৩১ এএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  ছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং সে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।  সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পেজেশকিয়ান আরও লিখেছেন, প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি—এই তিনটি বিষয়ই প্রকৃত আলোচনার প্রধান বাধা।

যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বিশ্ব তোমাদের অন্তহীন কপট কথাবার্তা এবং দাবি ও কাজের মধ্যকার বৈপরীত্য দেখতে পাচ্ছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ লিখেছেন, নৌ-অবরোধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা এবং যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ না হলে, পাশাপাশি জায়নবাদীদের (ইসরায়েল) সব ফ্রন্টে যুদ্ধংদেহী মনোভাব না থামলে, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হতে পারে না।

তিনি আরও বলেন, এ ধরনের গুরুতর লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়।

তথ্যসূত্র: আল জাজিরা

রূপালী বাংলাদেশ

Link copied!