ইরান রাশিয়াসহ তার কয়েকটি মিত্র দেশের জন্য হরমুজের টোল মওকুফ করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা রিয়া নভোস্তির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
রাশিয়ার মস্কোতে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি রিয়া নভোস্তিকে জানান, আমরা কয়েকটি দেশকে টোল ছাড়া হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার সুযোগ দিয়েছি। ভবিষ্যতে কী হবে, এ বিষয়ে আমি এখনো অবগত নয়।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর, ইরান প্রণালিটি বন্ধ করে দেয়। যুদ্ধ বন্ধের পূর্বশর্ত হিসেবে জলপথটি দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর টোল আরোপের ঘোষণা দেয় তেহরান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হরমুজ প্রণালির ওপর আরোপিত টোল প্রথমবারের মতো আদায় করেছে ইরান।দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবাই এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা জানিয়েছিলেন। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, একটি চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ওয়াশিংটন ইরানের জলসীমায় অবরোধ বজায় রাখবে।


