ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ৫

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:১৭ এএম
ছবি : সংগৃহীত

পেরুর মধ্যাঞ্চলে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) দেশটির ‘লা রিপাবলিকা’ পত্রিকার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে চোনগোস বাহো জেলা। এখানেই প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে, যদিও নিহতদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভূমিকম্পের প্রভাবে বেশ কয়েকটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা ও ঐতিহ্যবাহী স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

দুর্গত এলাকাগুলোতে জরুরি সহায়তা দল মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার ও অনুসন্ধান অভিযান পরিচালনার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন।