× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৬:২২ এএম

আরব সাগরে ইরানের ‘শ্যাডো ফ্লিট’ জাহাজ আটকে দিল যুক্তরাষ্ট্র

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৬:২২ এএম

 ছবি- সংগৃহীত

 ছবি- সংগৃহীত

আরব সাগরে ইরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহরের একটি বাণিজ্যিক জাহাজকে গতিরোধ করে পুনরায় ইরানের দিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। 

রোববার (২৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ‘এমভি সেভান’ নামের জাহাজটিকে আরব সাগরে আটকে দেওয়া হয়। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস পিঙ্কনি’ থেকে উড্ডয়ন করা একটি নৌবাহিনীর হেলিকপ্টার জাহাজটির গতিরোধ করে।

বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর নির্দেশনায় জাহাজটি পুনরায় ইরানের দিকে ফিরে যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেটিকে প্রহরার মাধ্যমে নির্দিষ্ট সীমান্ত পর্যন্ত এগিয়ে দেওয়া হচ্ছে বলে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এমভি সেভান’সহ মোট ১৯টি জাহাজের ওপর আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। আন্তর্জাতিক বাজারে শতকোটি ডলারের ইরানি তেল ও গ্যাস পাচারের অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন অর্থ মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আরব সাগরে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ নতুন করে পরিস্থিতিকে আলোচনায় এনেছে।

সূত্র: আল জাজিরা

রূপালী বাংলাদেশ

Link copied!