× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৫:৪৩ এএম

লেবাননে ইসরায়েলি বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ১৪

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৫:৪৩ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৭ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) এ হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে। একই দিনে সংঘর্ষ চলাকালে একজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার তথ্যও নিশ্চিত করেছে তেল আবিব কর্তৃপক্ষ।

চলমান যুদ্ধবিরতির মধ্যেই সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। হামলার বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যেকোনো ‘পরিকল্পিত বা আসন্ন’ হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ইসরায়েলের রয়েছে। তার ভাষায়, এই অভিযান শুধু প্রতিক্রিয়া নয়, বরং সম্ভাব্য হুমকি প্রতিরোধের অংশ।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের অন্তত সাতটি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। এতে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার জেরেই এই হামলা চালানো হয়েছে। তবে বেসামরিক হতাহত এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে বলে বিশ্লেষকদের মত।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও রয়টার্স জানিয়েছে, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে পারে যদি সহিংসতা নিয়ন্ত্রণে না আনা হয়।

সূত্র : রয়টার্স ও আল জাজিরা

রূপালী বাংলাদেশ

Link copied!