× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৬:০১ পিএম

আমিরাতের তেল শোধনাগারে ড্রোন হামলায় ৩ ভারতীয় আহত, ইরানের বিরুদ্ধে অভিযোগ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৬:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অয়েল টার্মিনাল এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন।

সোমবার (০৪ মে) এ হামলার ঘটনা ঘটে বলে গাল্ফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

হামলাটি ঠিক কোথা থেকে পরিচালিত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংযুক্ত আরব আমিরাত এক বিবৃতিতে দাবি করেছে, ইরান থেকে পরিচালিত একটি ড্রোন হামলার পরই আগুনের সূত্রপাত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার পরপরই সংশ্লিষ্ট এলাকায় সিভিল ডিফেন্স মোতায়েন করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি স্বাভাবিক ও ওই এলাকায় শ্রমিকদের কাজে ফেরানোর প্রক্রিয়া চলছে।

কর্তৃপক্ষ জনগণকে নির্ভরযোগ্য তথ্যের জন্য সরকারি সূত্র অনুসরণ করার আহ্বান জানিয়েছে এবং গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকতে বলেছে।

 

সূত্র : গাল্ফ নিউজ

Link copied!