× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৫, ০৮:৩৪ পিএম

যেদিন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিবে ফ্রান্স

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৫, ০৮:৩৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

ইমানুয়েল ম্যাক্রোঁ আজ বৃহস্পতিবার (৫ জুন) জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেবে ফ্রান্স।

এ মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে জাতিসংঘের একটি সম্মেলনের আয়োজন করবে ফ্রান্স। ধারণা করা হচ্ছে, এই সম্মেলনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স।

আজ ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গাজায় ইসরায়েলি সরকারের কার্যক্রমকে 'পূর্বপরিকল্পিত গণহত্যা' বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গোপনে ফ্রান্স ও যুক্তরাজ্যকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি না দেওয়ার জন্য সতর্ক করলেও, ধারণা করা হচ্ছে ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তায় কর্ণপাত করবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!