× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৫, ০৬:৫৬ এএম

গাজাগামী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ নিজেদের বন্দরে নিয়ে গেছে ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৫, ০৬:৫৬ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত গাজাগামী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। 

স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলি নৌবাহিনী ১২ জন মানবাধিকারকর্মীসহ জাহাজটি আটক করে। জাহাজটিতে গাজার ক্ষুধার্ত মানুষের জন্য জরুরি ত্রাণসামগ্রী ছিল।

মানবাধিকারকর্মীদের ইসরায়েলের রামলে শহরের একটি আটক কেন্দ্রে রাখা হতে পারে। তাদের প্রতিনিধিত্বকারী মানবাধিকার সংস্থা আদালাহ জানিয়েছে, পরবর্তীতে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। 

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ‘ম্যাডলিন’ জাহাজটি বন্দরে ভিড়েছে এবং জাহাজে থাকা মানবাধিকারকর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। 

মন্ত্রণালয় দুজন মানবাধিকারকর্মীর ছবি প্রকাশ করেছে, যার মধ্যে সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) এক পোস্টে বলেছে, ‘জাহাজটি কিছুক্ষণ আগে আশদাদ বন্দরে ভিড়েছে। যাত্রীরা সুস্থ আছেন কিনা, তা নিশ্চিত করতে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।’

‘ম্যাডলিন’ জাহাজে মোট ১২ জন মানবাধিকারকর্মী ছিলেন। তারা হলেন: সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস এবং ফ্রান্সের রিভা ভিয়া।

এদিকে, গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে অনাহারে ভুগে বেশ কয়েকটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। 

ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘ম্যাডলিন’ জাহাজটি ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করেছিল।

ফ্রি ফ্লোটিলা কোয়ালিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, জাহাজটি গাজার মানুষের জন্য অত্যন্ত জরুরি যেসব সহায়তা দরকার, সেগুলো বহন করছিল। এর মধ্যে ছিল চিকিৎসার সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ (বেবি ফর্মুলা), ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ।

স্থানীয় সময় রোববার মধ্যরাতে গাজা থেকে প্রায় ১৮৫ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী জাহাজটি আটক করে। এরপর মানবাধিকারকর্মীসহ জাহাজটিকে ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!