× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৩, ২০২৫, ০৬:৫৮ এএম

ইরানের রাজধানীতে ইসরায়েলের হামলা 

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৩, ২০২৫, ০৬:৫৮ এএম

হামলার পর তেহরানের রাস্তায় জড়ো হয়ছে সাধারণ জনগণ। ছবি- সংগৃহীত

হামলার পর তেহরানের রাস্তায় জড়ো হয়ছে সাধারণ জনগণ। ছবি- সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা নূর নিউজের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

মার্কিন সংবাদ সংস্থা অ্যাক্সিওস জানিয়েছে, দুটি অজ্ঞাত সূত্রের দাবি অনুযায়ী ইরানে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়েছে। এ কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েল ইরানে একটি হামলা চালিয়েছে। তবে ওয়াশিংটন এই হামলায় সহায়তা করেনি এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান তারা।

এদিকে, এরই মধ্যে ইরানে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় তারা জরুরি অবস্থা জারি করেছে।

ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা জানান, তারা ইরানের অনেকগুলো পারমাণবিক ও সামরিক স্থাপনায় একযোগে হামলা চালাচ্ছে। তার দাবি, ইরানের কাছে এমন উপাদান রয়েছে, যেগুলো দিয়ে কয়েক দিনের মধ্যেই ১৫টি পারমাণবিক বোমা বানানো সম্ভব।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এই হামলা প্রতিরোধমূলক। তবে এখন ইসরায়েলের ওপর ইরানের পাল্টা হামলার আশঙ্কা আছে।’

এদিকে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, এই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত নয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকেছেন।

ওমানে আগামী রোববার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে আলোচনার কথা থাকলেও এখন তা অনিশ্চিত। ট্রাম্প একদিন আগে বলেছিলেন, ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে, তবে তিনি এখনো আশা করছেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানে একাধিক বিস্ফোরণ হয়েছে এবং দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত ইরান সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এই ঘটনার পরপরই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।

 

 

Link copied!