× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৩, ২০২৫, ১২:৪৬ পিএম

হামলায় ৬ পারমাণবিক বিজ্ঞানী নিহত, দাবি ইরানের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৩, ২০২৫, ১২:৪৬ পিএম

ইসরায়েলি হামলার পর ইরান । ছবি - সংগৃহীত

ইসরায়েলি হামলার পর ইরান । ছবি - সংগৃহীত

ইসরায়েলি হামলায় ছয়জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। এমন দাবি করেছে ইরান। ইরানের সংবাদ সংস্থা তাসনিম এমন খবর জানিয়েছে।

শুক্রবার (১৩ জুন) মাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ র এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের ছয়জন বিজ্ঞানী নিহত হয়েছেন। তারা হলেন, আব্দুলহামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, সাইয়্যেদ আমিরহোসেইন ফাকি, মোতলাবিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।

পোস্টটিতে সংস্থাটি আরও জানায়,  ‘ইহুদিবাদী সরকার দেখিয়েছে যে তারা সন্ত্রাসের হাতিয়ার ব্যবহার করে আমাদের বিজ্ঞানীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে’

এদিকে এক বিবৃতিতে খামেনি বলেছেন, ভোরবেলায় ইহুদিবাদী সরকার আমাদের প্রিয় দেশের বুকে তার রক্তাক্ত ও কলুষিত হাত বিস্তার করেছে। আবাসিক এলাকায় হামলা চালিয়ে আগের থেকেও স্পষ্টভাবে তার বর্বর স্বভাব প্রকাশ করেছে। এর জন্য তাদের কঠিন শাস্তি ভোগ করতেই হবে।

তিনি  বলেন, এই হামলার মাধ্যমে ইহুদিবাদীরা নিজেদের জন্য এক তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতি ডেকে এনেছে, এবং তা তাদের ভোগ করতেই হবে জানিয়ে তিনি বলেন, ‘শত্রুর এই আক্রমণে আমাদের কয়েকজন সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী শহীদ হয়েছেন। তবে ইনশাআল্লাহ, তাদের স্থলাভিষিক্তরা দ্রুতই সেই দায়িত্ব তুলে নিয়ে কাজ শুরু করবেন। ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী আল্লাহর ইচ্ছায় ইসরাইলের মতো শত্রুদের কখনও ছাড় দেবে না।’

রূপালী বাংলাদেশ

Link copied!