× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ১০:৫৭ পিএম

ইরানের বৃহত্তম গ্যাসক্ষেত্রে আগুন, হামলা করেছে ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ১০:৫৭ পিএম

১৪ জুন ইরাকের বসরায় সীমান্ত থেকে ইরানের আবাদান গ্যাস শোধনাগারের কাছে ধোঁয়া উড়তে দেখা গেছে। ছবি- রয়টার্স

১৪ জুন ইরাকের বসরায় সীমান্ত থেকে ইরানের আবাদান গ্যাস শোধনাগারের কাছে ধোঁয়া উড়তে দেখা গেছে। ছবি- রয়টার্স

ইরানের দক্ষিণ বুশেহর অঞ্চলের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ‘ড্রোনের মতো ছোট বিমান’ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র।

শনিবার (১৪ জুন) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম ফার্স জানিয়েছে, ইরানের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র, গ্যাসক্ষেত্রটিতে ‘ড্রোনের মতো ছোট বিমান’ আঘাত হেনেছে। গ্যাসক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইরানি দমকলকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলের হামলার পর দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের অন্তর্গত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র সাউথ পার্স গ্যাস ফিল্ডের ফেজ-১৪ শোধনাগারে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুসারে, এক ঘণ্টা আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী কাঙ্গানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রটি ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে। ফলে শোধনাগারে একটি বিশাল বিস্ফোরণ ও আগুন লাগে। ফেজ ১৪-কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

অন্যদিকে ফার্স সংস্থা জানিয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা হামলার ফলে সৃষ্ট আগুন নেভানোর জন্য কাজ করছে।

Link copied!