× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ১০:৩৭ পিএম

৪৮ ঘণ্টায় ইসরায়েলের ৪৪টি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ১০:৩৭ পিএম

ইরান কর্তৃক ভূপাতিত ইসরায়েলি ড্রোন। ছবি- সংগৃহীত

ইরান কর্তৃক ভূপাতিত ইসরায়েলি ড্রোন। ছবি- সংগৃহীত

ইহুদিবাদী সরকার ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলের ৪৪টি ড্রোন ও এফপিভি গুলি করে ভূপাতিত করেছে ইরানের সীমান্ত বাহিনী।

রোববার (১৫ জুন) স্থানীয় সময় দুপুরে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ফারাজা সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ-আলি গৌদারজি জানিছেন, ইরানের সীমান্তের কাছে ড্রোনগুলো সনাক্ত করার পর ধ্বংস করা হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত ৪৮ ঘণ্টয় দখলদার ইহুদিবাদী সরকারের ৪৪টি ড্রোন ও মাইক্রো-ইউএভি, যেগুলো আমাদের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করেছিল, ফারাজার সতর্ক সীমান্তরক্ষীরা তাদের ট্র্যাক করে ধ্বংস করেছে।’

গৌদারজি ইরানের সীমান্ত ইউনিটগুলোকে সম্পূর্ণরূপে প্রস্তুত ও উচ্চ কার্যক্ষম সতর্কতায় রয়েছে বলে বর্ণনা করেছেন।

তিনি আরও বলেন, ‘আমাদের সাহসী সীমান্তরক্ষীরা ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সীমান্ত রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং সন্ত্রাসী গোষ্ঠী, সশস্ত্র চোরাকারবারী বা শত্রু এজেন্টদের যেকোনো অনুপ্রবেশের বিরুদ্ধে জোরালোভাবে জবাব দেবে।’

গৌদারজি জোর দিয়ে বলেন, ইরানের সীমান্ত বাহিনী ‘সম্পূর্ণ গোয়েন্দা তদারকি’ বজায় রাখে এবং ‘দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থাকে’।

কমান্ডার ইরানের সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সাথে ঐক্য পুনর্ব্যক্ত করেছেন, সীমান্তের কাছে যেকোনো হুমকির প্রতি চূড়ান্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Link copied!