× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০১:২৮ এএম

ইরানি হাইপারসনিক মিসাইল তেল আবিব ও নেগেভ বিমানঘাঁটিতে আঘাত করেছে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০১:২৮ এএম

ইরানের ক্ষেপণাস্ত হামলা। ছবি- সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত হামলা। ছবি- সংগৃহীত

ইরানের ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাইফা, তেল আবিব এবং নেগেভ বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। 

রোববার (১৫ জুন) রাতে এই হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায় ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে।

তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির প্রকাশিত এক ভিডিওতে হাইফার আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। একইসঙ্গে বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরাতেও শহরটিতে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে।

ইসরায়েলি উদ্ধার সংস্থা জাকা জানিয়েছে, হাইফায় একটি আবাসিক ভবন ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানায়, হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনের উদ্দেশে তাদের উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

এ হামলার অংশ হিসেবে ইরান একযোগে কয়েক ডজন হাইপারসনিক মিসাইল ছোড়ে। ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং শহরগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

বিশ্লেষকদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় পৌঁছে দিতে পারে।
 

Link copied!