× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০৩:৫৪ পিএম

‘নতুন কৌশলে’ তেল আবিব ও হাইফায় ইরানের ভয়াবহ হামলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০৩:৫৪ পিএম

ইসরায়েলে ইরানের হামলা। ছবি- সংগৃহীত

ইসরায়েলে ইরানের হামলা। ছবি- সংগৃহীত

ইসরায়েলের তেল আবিব ও বন্দরনগরী হাইফায় ‘নতুন কৌশলে’ ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় নিহত হয়েছে পাঁচজন ইসরায়েলি।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কৌশল ব্যবহার করে সোমবার (১৬ জুন) ভোর রাতে তেল আবিব ও হাইফায় হামলা করে ইরান।

ইসরায়েলের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি লক্ষ্য করে চালানো আগাম হামলার পাল্টা জবাব হিসেবেই তেহরান এই আঘাত হানে।

ইসরায়েলের জাতীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সর্বশেষ ইরানি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। হামলায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছে। হাইফায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলছে।

জরুরি বিভাগ জানিয়েছে, সেখানে প্রায় ৩০ জন আহত হয়েছে। বন্দরের কাছে একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, সর্বশেষ হামলায় তারা এমন একটি ‘নতুন কৌশল’ ব্যবহার করেছে যার ফলে ইসরায়েলের বহুস্তরবিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে হামলা প্রতিহত করতে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সর্বাধুনিক প্রযুক্তি সত্বেও ইসরায়েলে সফলভাবে হামলা করতে সক্ষম হয় ইরান।

ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি । তবে তারা বারবার বলে আসছে, তাদের ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ সুরক্ষিত নয় এবং সামনে আরও কঠিন সময় আসছে।

ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২৪ জন। নিহতদের ৯০ শতাংশই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা আবারও ইরানের বিপ্লবী গার্ড ও সামরিক বাহিনীর কমান্ড সেন্টারগুলোতে হামলা চালিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!