× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ১০:৪৩ এএম

আরও ২৮ ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ১০:৪৩ এএম

যুদ্ধবিমান । ছবি - সংগৃহীত

যুদ্ধবিমান । ছবি - সংগৃহীত

ইসরায়েলের ২৮টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

২৮টি যুদ্ধবিমানের মধ্যে একটি গুপ্তচর ড্রোন ছিল, যা ইরানের ‘সংবেদনশীল’ স্থানগুলো সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। 

ইরানের সামরিক বাহিনী এর পূর্বেও ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। 

তবে ইসরায়েল এ দাবি অস্বীকার করেছে। তারা বলছে, ইরানে তাদের অভিযানের সময় কোনো যুদ্ধবিমান বা ক্রু সদস্যের ক্ষতি হয়নি।

এদিকে ইসরায়েলি হামলায় ইরানজুড়ে কমপক্ষে ৫৮৫ জন নিহত এবং ১ হাজার ৩২৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ওয়াশিংটনভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, তারা নিহতদের মধ্যে ২৩৯ জনকে বেসামরিক নাগরিক এবং ১২৬ জনকে নিরাপত্তা কর্মী হিসেবে শনাক্ত করেছে।

ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান নিয়মিত মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি। অতীতেও হতাহতের সংখ্যা কমিয়ে দেখিয়েছে বলে দেশটির বিরুদ্ধে অভিযোগ। ইরানের সর্বশেষ আপডেট সোমবার প্রকাশিত হয়। সেখানে মৃত্যুর সংখ্যা ২২৪ এবং আহতের সংখ্যা ১,২৭৭ জন বলে উল্লেখ করা হয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!