× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৪:১৫ পিএম

নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ফের ইসরায়েলের হামলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৪:১৫ পিএম

ইরানের নাতানজ পারমানবিক কেন্দ্র। ছবি - সংগৃহীত

ইরানের নাতানজ পারমানবিক কেন্দ্র। ছবি - সংগৃহীত

ইরানের আহমেদাবাদের নাতানজ পারমাণবিক স্থাপনায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতাঞ্জ ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে। সমৃদ্ধকরণ কেন্দ্রে প্রায় ৭০টি সেন্ট্রিফিউজের সারি আছে। বুধবার রাতে ইসরায়েল কেন্দ্রটিতে হামলা চালায় বলে জানিয়েছে।

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী বুধবার রাতে ইরানের নাতাঞ্জ শহরে একটি স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, এটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতো।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, নাতানজ পারমাণবিক কেন্দ্র এমন বিশেষ যন্ত্রাংশ ও উপকরণ রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হয়। সেখানে এমন প্রকল্প চলছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে। 

ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে নাতাঞ্জে এর আগেও হামলা হয়েছে। ২০২১ সালেও একবার হামলার স্বীকার হয় কেন্দ্রটি। ইরান-ইসরায়েল সংঘাতের প্রথম দিকে ১৪ জুন সেখানে হামলা চালায় ইসরায়েল। ওই সময় ইরানে ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন শীর্ষ জেনারেল নিহত হন।

ইরানের দাবি, নাতানজ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রের ভূমির ওপরের অংশগুলো ধ্বংস হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, সেখানে  তেজস্ক্রিয়তার মাত্রা ‘অপরিবর্তিত রয়েছে।

আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান জানিয়েছেন, ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্ট্রিফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও সম্ভবত ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে’। ইসরায়েলের গত শুক্রবারের হামলার পর এ কথা জানান তিনি।

ইসরায়েল অভিযোগ করেছে, ইরান সম্প্রতি তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদকে ‘অস্ত্র তৈরির পথে’ নিয়ে যাচ্ছে, যা বিদ্যুৎ উৎপাদন বা পারমাণবিক বোমা দুটোর জন্যই ব্যবহৃত হতে পারে।

রোববার, ইরান আবার জানিয়েছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য। ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ৩৫ জাতির বোর্ডকে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!