× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ১১:০০ পিএম

ইরান-ইসরায়েল সংঘাতের শান্তিপূর্ণ সমাধান সম্ভব: পুতিন 

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ১১:০০ পিএম

রশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি- সংগৃহীত

রশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি- সংগৃহীত

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের সমাধানে রাশিয়া কিছু কূটনৈতিক প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন রশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি আশা প্রকাশ করেন যে, এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব। শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পুতিন বলেন, ‘আমরা ইসরায়েল ও ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি’ এবং মস্কোর প্রস্তাবগুলো বর্তমানে আলোচনা পর্যায়ে রয়েছে। 

তিনি আরো বলেন, রাশিয়া সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে আগ্রহী এবং এই দ্বন্দ্বের সমাধানে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত। তবে পুতিন প্রস্তাবগুলোর বিস্তারিত প্রকাশ করেননি।

এর আগে রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছিল, ইসরায়েলি সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এ ধরনের সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতার মুখে ঠেলে দিতে পারে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছিল, সামরিক পথ নয়, বরং কূটনৈতিক সংলাপের মাধ্যমেই এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব।

রাশিয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে, তারা ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালনের জন্য প্রস্তুত।

সম্প্রতি পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনফিং এক যৌথ ফোনালাপে ইসরায়েলের সামরিক পদক্ষেপের সমালোচনা করেন এবং একে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে উল্লেখ করেন। দুই নেতা সম্মত হন, কেবলমাত্র কূটনীতির পথেই এ ধরনের দ্বন্দ্বের নিষ্পত্তি হওয়া উচিত।

 

 

Link copied!