× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ০৯:৪৪ পিএম

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধানের দেহরক্ষী নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ০৯:৪৪ পিএম

হিজবুল্লাহ প্রধানের দেহরক্ষী আবু আলী আল-খলিল। ছবি- সংগৃহীত

হিজবুল্লাহ প্রধানের দেহরক্ষী আবু আলী আল-খলিল। ছবি- সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব হাসান নাসরুল্লাহর দীর্ঘদিনের ব্যক্তিগত দেহরক্ষী আবু আলী আল-খলিল নিহত হয়েছেন। এই তথ্য আল আরাবিয়া নেটওয়ার্ক হিজবুল্লাহ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা কুদস নিউজ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আল-খলিলের ছেলে ও নিহত হয়েছেন।

আরব মিডিয়া রিপোর্ট অনুসারে, আল-খলিল কয়েক দশক ধরে নাসরুল্লাহর ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে ইসরায়েলের  সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, আল-খলিলের পাশাপাশি ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী সাইয়্যিদ আল-শুহাদার একজন সিনিয়র সদস্য, হায়দার আল-মুসাভিও বিমান হামলায় নিহত হয়েছেন।

Link copied!