× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ০১:৫৭ পিএম

ইসরায়েলের বিমানবন্দর-সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ০১:৫৭ পিএম

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধার অভিযান। ছবি - সংগৃহীত

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধার অভিযান। ছবি - সংগৃহীত

ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)।

রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা তাসনিম।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর, গবেষণাগার এবং সামরিক ঘাঁটিসহ বিভিন্ন পর্যায়ের নিয়ন্ত্রণ ও কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, ইরানের হামলায় দেশটির রাজধানী তেল আবিবসহ ১০টি স্থানে ইরানের রকেট ও শার্পনেল আঘাত হেনেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

এর আগে, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 

বাংলাদেশ সময় শনিবার সকাল পৌনে ৬টায় সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, ‘ফোর্ডো, নাতানজ এবং ইসফাহান’ কেন্দ্রে এই হামলা চালানো হয়েছে এবং অংশগ্রহণকারী সব যুদ্ধবিমান নিরাপদে ইরানি আকাশসীমা ত্যাগ করেছে।

ট্রাম্প বলেন, ‘আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রগুলোতে অত্যন্ত সফলভাবে হামলা সম্পন্ন করেছি। মাটির ২৬২ ফুট গভীরে থাকা ফোর্ডো কেন্দ্রেও বোমা ফেলা হয়েছে। এখন বিমানগুলো যুক্তরাষ্ট্রে ফিরে আসছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!