× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ০৫:৫৫ পিএম

ইরানে মার্কিন বোমা হামলা, চীনের তীব্র নিন্দা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ০৫:৫৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইরানের মার্কিনীদের সাম্প্রতিক বিমান হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির চেষ্টা হিসেবে আখ্যায়িত করে চীন তীব্র নিন্দা জানিয়েছে।

রোববার (২২ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমেরিকার এই হামলা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার মারাত্মক লঙ্ঘন। একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যেগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সুরক্ষার অধীনে ছিল- সেখানে বোমা হামলা চালানো আরও উদ্বেগজনক ঘটনা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও উত্তেজনা বাড়িয়ে তুলছে।

এর আগে চীন এই সংঘাতের উভয় পক্ষকে- বিশেষ করে ইসরায়েলকে, দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানোর কথা বলে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বানও জানিয়েছিল।

এ ছাড়াও চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে, যাতে ন্যায়বিচার বজায় থাকে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইরান-ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি চরমে পৌঁছেছে মধ্যপ্রাচ্যে।

Link copied!