× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ০২:৫৮ পিএম

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি ইরান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ০২:৫৮ পিএম

ইরানের পতাকা। ছবি- সংগৃহীত

ইরানের পতাকা। ছবি- সংগৃহীত

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি বলে জানিয়েছে ইরান।

মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন। 

প্রতিবেদনে আইআরআইএনএন জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর অস্বীকার করছে ইরান।

এর আগে, ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা।

সরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দিতে এবং তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি সরকারঘনিষ্ঠ লক্ষ্যে তীব্র হামলা চালাতে।

রূপালী বাংলাদেশ

Link copied!