× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:৫৬ এএম

মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:৫৬ এএম

দুর্ঘটনাস্থলের ছবি। সংগৃহীত

দুর্ঘটনাস্থলের ছবি। সংগৃহীত

মেক্সিকোতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জন নিহত ও কমপক্ষে ৯৮ জন আহত হয়েছেন।রোববার (২৮ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকার নিজান্দা শহরের কাছে এ ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, ট্রেনটিতে ৯ ক্রুসহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন, আহত হয়েছেন ৯৮ জন এবং আহতদের মধ্যে ৩৬ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা সবাই বিপদমুক্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিন বাউম বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও জানান, রেল ও রেলওয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যদের বিভিন্ন সহায়তা দিচ্ছেন।

অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইতোমধ্যে এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রশান্ত ও আটলান্টিক—দুই মহাসাগরের অববাহিকায় অবস্থিত মেক্সিকো। দুই মহাসাগরের তীরবর্তী বিভিন্ন শহর-বন্দরের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ১৯৯৯ সালে ‘আন্তঃমহাসাগরীয় রেল’ নামে একটি বিশেষ রেল পরিষেবা চালু করে মেক্সিকোর সরকার। এই পরিষেবার সার্বিক দেখভালের দায়িত্বে আছে দেশটির নৌবাহিনী।

যে ট্রেনটি লাইন থেকে বিচ্যুত হয়েছে, সেটি ‘আন্তঃমহাসাগরীয় রেল’-এর অন্তর্ভুক্ত একটি ট্রেন।

রূপালী বাংলাদেশ

Link copied!