× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৮:৪৯ এএম

প্রেমে মজেছেন পুতিন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৮:৪৯ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  ছবি- সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি- সংগৃহীত

প্রেমে পড়েছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি। 

সম্প্রতি এক বার্ষিক সংবাদ সম্মেলনে তরুণ সাংবাদিকের লেখা ‘আমি বিয়ে করতে চাই’ প্ল্যাকার্ড চোখে পড়তেই তাকে মনের কথা বলার সুযোগ করে দেন রুশ প্রেসিডেন্ট। একপর্যায়ে নিজের মনের কথাও জানান তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি বিয়ে করতে চাই’ লেখা ছোট্ট প্ল্যাকার্ডটি থেকে নজর এড়ানো অসম্ভব। সে সম্ভবত বাকিদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন কিছু বলতে চায়।

তরুণ সাংবাদিককে নিয়ে মজা করতেও ছাড়েননি পুতিন। কিরিল বাঝানোভ নামের ওই সাংবাদিকের পোশাকের দিকে ইঙ্গিত করে ঠাট্টার ছলেই বলেন, তুমি তো রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছো। 

কথা বলার সুযোগ পেয়ে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন কিরিল বাঝানোভ। তিনি বলেন, আমি জানি এই মুহূর্তে আমার প্রেমিকা এই লাইভ সম্প্রচার দেখছে। ওলেচকা, তুমি কি আমাকে বিয়ে করবে?

এ সময় নিজের বিয়েতে রুশ প্রেসিডেন্টকে আমন্ত্রণও জানিয়েছেন কিরিল। কিরিল বলেছেন, ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ আমাদের বিয়েতে আপনি আসলে আমরা খুবই আনন্দিত হবো।

এদিকে, সংবাদ সম্মেলনের মধ্যেই কিরিলকে সুখবর দিয়েছেন উপস্থাপক। নিশ্চিত করেছেন তার প্রেমিকা তাকে বিয়ে করতে রাজি হয়েছে।

বছরের শেষ সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে কথার পাশাপাশি প্রেম-ভালোবাসা নিয়েও বেশ খোলামেলা কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। 

রূপালী বাংলাদেশ

Link copied!