× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০২:১১ পিএম

মস্কোয় চিকিৎসা নিচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা 

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০২:১১ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

মার্কিন ও ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কো পাঠানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১২ মার্চ মোজতবা খামেনির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিলেন ভ্লাদিমির পুতিন। একই দিনে তিনি রাশিয়ার একটি সামরিক বিমানে মস্কো পৌঁছান।

আল-জারিদা জানিয়েছে, ক্রেমলিনের কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। রুশ সংবাদমাধ্যম তাসও ক্রেমলিনে বিস্তারিত জানতে চেয়েছিল।

পুতিনের প্রেস সেক্রেটারি বলেছেন, ‘আমরা এ ধরনের প্রতিবেদনে কখনো কোনো মন্তব্য করি না।’

২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘর্ষের প্রথম দিনই নিহত হন মোজতবা খামেনির বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি এবং মোজতবা খামেনির স্ত্রী। মোজতবা নিজে আহত হন।

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরান তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়েছে। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হলেও একাধিক ইরানি সূত্র বলছে, তার আঘাত প্রাণঘাতী নয় এবং পায়ের সঙ্গে সম্পর্কিত।

উল্লেখযোগ্য, ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। ২০২৪ সালে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

Link copied!