ভানুয়াতু দ্বীপপুঞ্জে ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোববার (৩০ মার্চ) সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, সোমবার ভানুয়াতু দ্বীপপুঞ্জে ৭ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়েছে।
মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই।
জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১৩০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন