× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:৪৫ পিএম

‘অপারেশন গজব লিল হক’ কী, কেন শুরু করল পাকিস্তান?

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:৪৫ পিএম

পাকিস্তানি ট্যাঙ্কারের নিশানায় আফগানিস্তান। ছবি : সংগৃহীত

পাকিস্তানি ট্যাঙ্কারের নিশানায় আফগানিস্তান। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে সীমান্তে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, ‘অপারেশন গজব লিল হক’ নামের এই অভিযানটি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাত থেকে শুরু হয়েছে। 

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই পরিস্থিতিকে প্রতিবেশী দেশটির সঙ্গে একটি ‘প্রকাশ্য যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন। মূলত খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন সেক্টরে আফগান তালেবানের উসকানিমূলক গোলাগুলির জবাব দিতেই পাকিস্তান সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

‘গজব লিল হক’ শব্দটির অর্থ হলো ‘ন্যায়ের প্রতিশোধ’ বা ‘ন্যায়ের ক্রোধ’। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি, চিত্রাল, খাইবার ও বাজাউরসহ বেশ কিছু সীমান্তে তালেবান হামলার প্রেক্ষিতেই এই অভিযান শুরু করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে পাকিস্তান বিমানবাহিনী ইতিমধ্যে কাবুল, কান্দাহার ও পাকতিয়াসহ বিভিন্ন প্রদেশে তালেবানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও গোলাবারুদ ভাণ্ডারে হামলা চালিয়েছে। 

‘গজব লিল হক’ শব্দটির অর্থ হলো ‘ন্যায়ের প্রতিশোধ’ বা ‘ন্যায়ের ক্রোধ’। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি, চিত্রাল, খাইবার ও বাজাউরসহ বেশ কিছু সীমান্তে তালেবান হামলার প্রেক্ষিতেই এই অভিযান শুরু করা হয়েছে। 

এই সংঘাতে এখন পর্যন্ত পাকিস্তানের দুই নিরাপত্তাকর্মী এবং ১৩৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় মাধ্যমগুলো।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বর্তমান পরিস্থিতির জন্য তালেবান সরকারকে দায়ী করে জানিয়েছেন, ন্যাটো বাহিনী চলে যাওয়ার পর আফগানিস্তানে শান্তির আশা করা হলেও বাস্তবে তা ঘটেনি। পাকিস্তানের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় তারা এই সামরিক পথ বেছে নিয়েছে। 

দীর্ঘদিনের অভিযোগ, আফগানিস্তানের মাটি ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালাচ্ছে, যদিও কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। এই অভিযানের ফলে দক্ষিণ এশিয়ায় নতুন করে চরম অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে ইরান ইতিমধ্যে দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!