× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০১:৫১ পিএম

পাকিস্তানি কূটনীতির কাছে ভারতের পরাজয়

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০১:৫১ পিএম

পাকিস্তানের সিনেটর ও সাবেক মন্ত্রী শেরি রেহমান । ছবি : সংগৃহীত

পাকিস্তানের সিনেটর ও সাবেক মন্ত্রী শেরি রেহমান । ছবি : সংগৃহীত

ভারতের ফেক ন্যারেটিভ বা ভুয়া তথ্যের বিরুদ্ধে পাকিস্তানের কূটনৈতিক জয় হয়েছে বলে মন্তব্য করেন দেশটির সিনেটর ও সাবেক মন্ত্রী।

পাকিস্তানের সিনেটর ও সাবেক মন্ত্রী শেরি রেহমান বলেছেন, ‘ভারত ফেক ন্যারেটিভ বা ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে পাকিস্তানের বিরুদ্ধে ভুল চিত্র তুলে ধরতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান কূটনৈতিকভাবে অনেকটাই সফল হয়েছে।’ শেরি রেহমান পাকিস্তানের সিনেটর এবং তিনি সিন্ধু প্রদেশ থেকে নির্বাচিত। আগে তিনি জলবায়ু পরিবর্তন ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ভারতের ভেতর থেকেই সরকারের নীতির বিরুদ্ধে অনেকেই প্রশ্ন তুলছে। তিনি জানান, ভারত আগে তালেবানের বিরুদ্ধে কথা বলত, আর এখন তাদের সঙ্গেই কূটনৈতিক যোগাযোগ করছে- এটা দ্বিমুখী নীতি।

শেরি রেহমান আরও বলেন, পাকিস্তানের পশ্চিম সীমান্ত এখনো সংবেদনশীল এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় লড়াই করে যাচ্ছে। তবে বিগত কয়েক বছরে অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টার কারণে বিশ্বের দৃষ্টিভঙ্গি কিছুটা বদলাতে শুরু করেছে।

সিন্ধু জল ইস্যুতে ভারতকে আক্রমণ করে তিনি বলেন, ‘সিন্ধু নদী কোনো কল নয়, যেটা ইচ্ছামতো বন্ধ করে দেওয়া যায়। ভারতের এ আচরণকে তিনি একধরনের চাপ প্রয়োগের কৌশল বলে মন্তব্য করেন।’

Link copied!