× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১২:২৮ পিএম

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় হতাহত ৪২

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১২:২৮ পিএম

দুর্ঘটনাস্থলের ছবি। সংগৃহীত

দুর্ঘটনাস্থলের ছবি। সংগৃহীত

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির ভেরাক্রুজ রাজ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

রাজ্যের জন্তেকোমাটলান শহরে বড়দিনের উৎসব চলার সময় এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাজধানী মেক্সিকো সিটি থেকে চিকনটেপেক গ্রামের দিকে যাচ্ছিল।

জন্তেকোমাটলান শহরের মেয়রের অফিস থেকে বলা হয়, নিহতদের মধ্যে ৯ জন পূর্ণবয়স্ক ও এক শিশু রয়েছে। ৩২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মূলত যানবাহনের কারিগরি ত্রুটি ও অতিরিক্ত গতির কারণে মেক্সিকোতে প্রায়ই বাস ও ট্রাক দুর্ঘটনা ঘটে থাকে। গত নভেম্বরে দেশটিতে একই ধরনের দুর্ঘটনায় মিচোয়াকান রাজ্যে ১০ জন নিহত ও ২০ জন আহত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!