ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদুরো নিউইয়র্কে, খোঁজ নেই স্ত্রীর

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৮:৩৯ এএম
মাদুরো ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেলেও তাঁর সঙ্গে স্ত্রী সিলিয়া ফ্লোরেস ছিলেন না। হোয়াইট হাউস এর আগে বলেছে, মাদুরোর সঙ্গে তাঁর স্ত্রীকেও আটক করা হয়েছে। মাদক পাচার ও কোকেন আমদানির অভিযোগে করা মামলায় মাদুরো ও তাঁর স্ত্রীদুজনেরই নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে হাজিরা দেওয়ার কথা। কিন্তু মাদুরোর সঙ্গে স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নামতে দেখা যায়নি।

হোয়াইট হাউস এ বিষয়ে কোনো তথ্য জানায়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলে নিউইয়র্কের বিমানঘাঁটিতে নামার পর মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটানের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) সদর দপ্তরে নিয়ে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথা। এরপরই তার পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ব্রুকলিনের বন্দিশিবির।

নিউইয়র্কের এই কুখ্যাত কারাগারটি গুরুত্বপূর্ণ বন্দিদের রাখার জন্য পরিচিত। এর আগে পপ তারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং সম্প্রতি র‍্যাপার শন ‘ডিডি’ কম্বসকে এই কারাগারেই রাখা হয়েছিল।