× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০২:৪৮ পিএম

মার্কিন নাগরিকদের ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০২:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে সশস্ত্র মিলিশিয়া বাহিনী বিভিন্ন চেকপোস্টে গাড়ি থামিয়ে মার্কিন নাগরিকদের খুঁজছে, এমন আশঙ্কায় এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (১০, জানুয়ারি) এই জরুরি সতর্কতা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়, ভেনেজুয়েলার নিরাপত্তা পরিস্থিতি এখনো খুবই অস্থির।

এক সপ্তাহ আগে মার্কিন বাহিনীর এক ঝটিকা অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর থেকে সেখানে এই উত্তেজনার সৃষ্টি হয়।

সতর্কবার্তায় বলা হয়, যেহেতু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। তাই ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছেড়ে চলে আসা উচিত।

সতর্কবার্তায় আরও বলা হয়, ‘কোলেক্তিভোস’ নামে পরিচিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী রাস্তায় গাড়ি তল্লাশি করছে এবং যাত্রীদের মধ্যে কেউ আমেরিকান কি না বা যুক্তরাষ্ট্রের সমর্থনের কোনো চিহ্ন আছে কি না, তা খুঁজে দেখছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!