× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:৫৫ পিএম

মাদাগাস্কায় ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডবে নিহত বেড়ে ৫৯, বাস্তুচ্যুত ১৬ হাজার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র আঘাতে এখন পর্যন্ত ৫৯ জন নিহত হয়েছে। পাশাপাশি ১৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। চলতি বছরে দ্বীপদেশটিতে আঘাত হানা এটি দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

মাদাগাস্কারের জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো (বিএনজিআরসি) জানায়, গেজানির কারণে ১৬ হাজার ৪২৮ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন ৮০৪ জন। আর মোট ৪ লাখ ২৩ হাজার ৯৮৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয়ের তথ্য অনুযায়ী, গেজানি আঘাত হানার মাত্র ১০ দিন আগে ট্রপিক্যাল সাইক্লোন ফাইটিয়া মাদাগাস্কারে আঘাত করে। ওই ঝড়ে ১৪ জনের মৃত্যু হয় এবং ৩১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন।

ঘূর্ণিঝড় গেজানি সর্বোচ্চ শক্তিতে থাকাকালে ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বেগে স্থায়ী দমকা হাওয়া বইছিল। দমকার গতি প্রায় ২৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এত শক্তিশালী বাতাসে ঘরের টিনের ছাউনি উড়ে যায় এবং বড় বড় গাছ উপড়ে পড়ে।

মাদাগাস্কার অতিক্রম করে গেজানি মোজাম্বিক চ্যানেল পেরিয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়। এ সময় দক্ষিণ মোজাম্বিক উপকূলে ঘণ্টায় প্রবল বাতাসের সঙ্গে সর্বোচ্চ ১০ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে বলে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে।

পরবর্তীতে আবহাওয়াব্যবস্থা দিক পরিবর্তন করে আবার পূর্ব দিকে মোড় নেয়। পূর্বাভাসে বলা হয়েছে, এটি আবার মাদাগাস্কারের দিকে ঘুরে আসছে এবং সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দ্বিতীয়বারের মতো আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে দক্ষিণ-পশ্চিম মাদাগাস্কারের আম্পানিহি জেলাকে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!