ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এল মাঞ্চোর নিহতের ঘটনায় ভৌতিক অবস্থায় গুয়াদালাজারা বিমানবন্দর

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:০০ পিএম
বিমানবন্দরের সংগৃহীত ছবি

মেক্সিকোর মাদক সম্রাট এল মাঞ্চো নিহত হওয়ার খবরে দেশটির গুয়াদালাজারা বিমানবন্দরে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। অনলাইনে ছড়িয়ে পড়া বিমানবন্দরের কয়েকটি ভিডিওতে দেখা গেছে, প্রাণ বাঁচাতে যাত্রীদের অধিকাংশ এলোপাতাড়ি ছুড়তে।

কয়েকটি বিমান সংস্থা তাদের যাত্রীদের নিজ দায়িত্বে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা জারি করেছে। এল মাঞ্চোর গ্রেপ্তারের পর বাসে আগুন, সড়ক অবরোধ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ধ্বংসের পর রাজ্যজুড়ে বিশৃঙ্খলা দেখা যাওয়ার পর এ নির্দেশনা জারি করে তারা। 

মেক্সিকোর কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান নেমেসিও ওসেউয়েরা সেরভান্তেস, ‘এল মেনচো’ নামে পরিচিত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার ভোরে জালিস্কো অঙ্গরাজ্যে পরিচালিত অভিযানের পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

মৃত্যুর পর দেশজুড়ে তার সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। মার্কিন সীমান্তে বিশেষ করে সিনথেটিক ওপিওইড ফেন্টানিল উৎপাদন ও পাচারের অভিযোগে মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করতে ওয়াশিংটনের চাপের মুখে ছিলেন প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।

সূত্র জানায়, মেক্সিকান বাহিনী অভিযানটি পরিচালনা করলেও যুক্তরাষ্ট্র গোয়েন্দা সহায়তা দেয়। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বাধীন একটি নতুন টাস্কফোর্স এতে ভূমিকা রেখেছে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে গোয়েন্দা তথ্য পেয়েছে।

এল মেনচোর মৃত্যুর পর দেশজুড়ে প্রতিশোধমূলক তাণ্ডব শুরু করেছে তার সমর্থকরা। তার মৃত্যুর পর সিজেএনজি বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, সড়ক অবরোধ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। অন্তত আটটি রাজ্যে সহিংসতার খবর পাওয়া গেছে।

এর আগে, মার্কিন কর্তৃপক্ষ এল মেনচোকে ধরিয়ে দিতে তথ্যের জন্য ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জালিস্কো, তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লেওন রাজ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।

এ ছাড়া এয়ার কানাডা, ইউনাইটেড এয়ারলাইন্স, অ্যারোমেক্সিকো ও আমেরিকান এয়ারলাইন্স ওই এলাকায় ফ্লাইট স্থগিত করেছে।