× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:৪৭ এএম

বলিভিয়ার আকাশ থেকে আছড়ে পড়ল টাকাভর্তি বিমান, নিহত ১৫

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:৪৭ এএম

বলিভিয়ায় বিমান দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

বলিভিয়ায় বিমান দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট বহনকারী একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেশটির রাজধানী লা পাজের কাছে এল আল্টো শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

বলিভিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, বলিভীয় বিমানবাহিনীর একটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান সান্তা ক্রুজ থেকে উড্ডয়ন করে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার চেষ্টা করছিল। সে সময় এল আল্টো এলাকায় আবহাওয়া অত্যন্ত প্রতিকূল ছিল। অবতরণের ঠিক আগ মুহূর্তে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং পাশের একটি মহাসড়কে থাকা বেশ কিছু যানবাহনের ওপর আছড়ে পড়ে।

এ দুর্ঘটনায় বিমানে থাকা আরোহী এবং মহাসড়কের পথচারী মিলিয়ে মোট ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া কমপক্ষে ৩০ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বিধ্বস্ত বিমানটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জন্য নতুন ছাপানো ব্যাংক নোট পরিবহন করছিল। তবে ব্যাংক কর্তৃপক্ষ এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, পরিবহনকৃত নোটগুলোর কোনো আর্থিক বা ক্রয়ক্ষমতা নেই। তাই এগুলো সংগ্রহ করা বা বাজারে ব্যবহারের চেষ্টা করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নোট সংগ্রহের চেষ্টা করতে দেখা গেছে বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

মহাসড়কে ক্ষতিগ্রস্ত একটি গাড়ির আরোহীর স্বজন রয়টার্সকে জানান, বিমানটি আছড়ে পড়ার সময় একটি চাকা তাদের গাড়ির ওপর এসে পড়ে। এতে তার বোন মাথায় প্রচণ্ড আঘাত পান এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। উদ্ধারকাজ শেষে বর্তমানে তদন্ত দল দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখছে।

রূপালী বাংলাদেশ

Link copied!