ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিমানবন্দরের পাশে আবাসিক হোটেলে আগুন, উদ্ধার অভিযান ফায়ার সার্ভিসের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০২:৫৭ পিএম
স্টানসটেড বিমানবন্দর। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে বিমানবন্দরের নিকটবর্তী একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্টানসটেড বিমানবন্দরের অদূরে অবস্থিত হোটেলটির নাম হ্যাম্পটন বাই হিলটন। সোমবার (৯ মার্চ) হোটেলটির চতুর্থ তলায় আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। সংবাদ পেয়ে সকাল ১০টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান তারা।

হোটেলে অবস্থানরত অতিথি ও কর্মচারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার তথ্য জানায় ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টা কাজ করার পর ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায় তারা। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ড্যান বিয়াট বলেন, ‘আমরা স্টানসটেড বিমানবন্দর কর্তৃপক্ষ, এসেক্স পুলিশ ও অন্যান্য অংশীদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করেছি। এবং সর্বোচ্চ চেষ্টা করেছি, যাতে কোনো ফ্লাইট বিপর্যয় না হয়।’ 

ইতোমধ্যে অগ্নিকাণ্ডের বিষয় তদন্তে কমিটি গঠন করার কথা জানায় কর্তৃপক্ষ।