× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৫:১৪ পিএম

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৫:১৪ পিএম

ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন। ছবি : সংগৃহীত

ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৬ এপ্রিল) ভোরে আগুন লাগার পর দ্রুত জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং রয়্যাল এয়ার ফোর্সের কোনো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।

তবে বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক সরঞ্জাম বা স্থাপনার কোনো ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র অনুযায়ী, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম পরিচালনা করছে বলে জানা যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!