× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১০:২৩ পিএম

লন্ডনে ইহুদি পথচারীদের ওপর ছুরিকাঘাত, আহত ২

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১০:২৩ পিএম

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

উত্তর লন্ডনের একটি রাস্তায় বুধবার ইহুদিদের লক্ষ্য করে এক ব্যক্তির ছুরিকাঘাতের ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। ঘটনাটি ইতোমধ্যে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে যুক্তরাজ্যের সন্ত্রাস দমন পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গোল্ডার্স গ্রিন রোডে একটি সিনাগগের কাছে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় স্বেচ্ছাসেবী নিরাপত্তা গোষ্ঠী শোমরিম জানায়, ছুরি হাতে এক ব্যক্তিকে এলাকায় দৌড়াতে দেখা যায় এবং সে ইহুদি পথচারীদের ওপর হামলার চেষ্টা করছিল।

শোমরিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আসার আগেই সন্দেহভাজনকে আটক করেন। পরে মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা তাকে নিয়ন্ত্রণে আনতে টেজার ব্যবহার করে গ্রেপ্তার করেন।

হাটজোলা জরুরি উদ্ধারকারী দল আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে, তবে সর্বশেষ তথ্য অনুযায়ী দুজনই বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আগে ওই ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের ওপরও হামলার চেষ্টা করে, যদিও এতে কেউ আহত হননি।

ঘটনার তদন্তে সন্ত্রাস দমন বিভাগের বিশেষজ্ঞ কর্মকর্তারা নেতৃত্ব দিচ্ছেন। সন্দেহভাজনের পরিচয়, জাতীয়তা এবং হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে ইহুদি-বিদ্বেষী ঘটনার বৃদ্ধির প্রেক্ষাপটে এই হামলা যুক্তরাজ্যের ইহুদি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

গোল্ডার্স গ্রিন এলাকাটি লন্ডনের ইহুদি জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে বহু সিনাগগ, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন রয়েছে।

হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শারেন হাসকেল উস্কানিমূলক কর্মকাণ্ডের সমালোচনা করে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, আলিয়া ও ইন্টিগ্রেশন মন্ত্রী ওফির সোফার এই ঘটনাকে যুক্তরাজ্যে ইহুদি-বিদ্বেষের উদ্বেগজনক বৃদ্ধির প্রতিফলন হিসেবে উল্লেখ করে ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতিক্রিয়াকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন।

ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার উদ্দেশ্য ও প্রেক্ষাপট নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।

Link copied!