× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৯:৪৩ এএম

ট্রাম্পের শান্তি উদ্যোগে আমন্ত্রণ পেলেন পুতিন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৯:৪৩ এএম

ট্রাম্প ও পুতিন। ছবি : সংগৃহীত

ট্রাম্প ও পুতিন। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী সংঘাত নিরসন এবং গাজায় শাসন ও পুনর্গঠন তদারকির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন সময় এই আমন্ত্রণ জানানো হলো, যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চার বছর ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

ট্রাম্প এক বছর আগে দায়িত্ব নেওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার দাবি করেছিলেন। তবে বাস্তবে যুদ্ধে এখনো ক্ষয়ক্ষতি ব্যাপক মাত্রায় চলছে এবং শান্তি আলোচনা অব্যাহত থাকলেও সাম্প্রতিক সময়ে সেই প্রক্রিয়ার গতি আবার মন্থর হয়ে পড়েছে।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্প নিজেই সভাপতিত্ব করবেন—এমন ‘বোর্ড অব পিস’-এ অংশ নিতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনও এই বোর্ড অব পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। তিনি জানান, মস্কো এ প্রস্তাবের ‘সব দিক ও সূক্ষ্ম বিষয়’ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে। তবে পুতিন এতে যোগ দিতে আগ্রহী কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

এদিকে পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকেও ট্রাম্প এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে।

ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার আওতায় গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান কার্যকর করার লক্ষ্যে গঠিত হতে যাওয়া ‘বোর্ড অব পিস’ একটি তিন স্তরবিশিষ্ট শাসন কাঠামো। এতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশগুলোর প্রতিনিধিরা থাকবেন বলে জানানো হয়েছে।

তবে বিশেষজ্ঞের একাংশ এই উদ্যোগের সমালোচনা করেছেন। তাদের মতে, ট্রাম্প নিজে, ইসরায়েলপন্থি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো বিতর্কিত ব্যক্তিদের শীর্ষ স্তরে রাখা হলেও ফিলিস্তিনিদের তৃতীয় স্তরে সীমিত পৌর দায়িত্বে আটকে রাখা হচ্ছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!