× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:৩৭ এএম

ক্যারিবিয়ান-পূর্ব প্রশান্ত সাগরে ৪ মাসে মার্কিন হামলায় নিহত ১২৬

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:৩৭ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে গত চার মাসে মোট ৩৬ বার অভিযান চালিয়েছে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড; এসব অভিযানে কমপক্ষে ১২৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন কমান্ড । সোমবার (২৬ জানুয়ারি)  এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে সাউথকম।

উল্লেখ্য, সাগরপথে মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে ‘বন্যার মতো’ মাদকের চালান যুক্তরাষ্ট্রে ঢুকছে—অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক ‘মাদকবাহী’ নৌযানগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন ট্রাম্প। 

ট্রাম্প এই নির্দেশ দেওয়ার পর গত সেপ্টেম্বর থেকেই ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে অভিযান শুরু করে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড।

সোমবারের বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত মোট ৩৬ দফা অভিযানে যে ১২৬ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১০ জনের লাশ সাগরে ভেসে গেছে, তবে তারা যে মার্কিন হামলায় নিহত অবস্থাতেই নিখোঁজ হয়েছেন— তা নিশ্চিত।

এ ছাড়া মার্কিন হামলা থেকে বাঁচতে এই নিহতদের মধ্যে অন্তত ৮ জন নৌযান বা ছোট জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়েছিলেন। তারাও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে।

রূপালী বাংলাদেশ

Link copied!