ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুদ্ধ বন্ধে সম্মত রাশিয়া-ইউক্রেন : উইটকফ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৪:২১ পিএম
মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভায় ত্রিপক্ষীয় আলোচনার পর ইউক্রেন যুদ্ধের অবসান বন্ধে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উইটকফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে তৃতীয় দফা ত্রিপক্ষীয় আলোচনা পরিচালনা করছেন। এই যুদ্ধ বন্ধে উভয় পক্ষকে একত্রিত করার ক্ষেত্রে সাফল্য অর্থপূর্ণ অগ্রগতি এনেছে। তারা নিজ নিজ নেতাদের আপডেট করতে এবং একটি চুক্তির দিকে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে।

রাশিয়ান প্রতিনিধিদলের একটি সূত্র আগে তাস নিউজকে জানিয়েছে, জেনেভায় ইউক্রেন নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় অংশগ্রহণকারীরা আগামীকাল যোগাযোগ চালিয়ে যেতে সম্মত হয়েছে। সূত্র অনুসারে, প্রথমদিনের ছয় ঘণ্টার আলোচনায় খুবই উত্তেজনাপূর্ণ ছিল।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনকে নিয়ে ইউক্রেন ত্রিপক্ষীয় আলোচনার একটি নতুন দফা জেনেভায় অনুষ্ঠিত হয়েছে। এতে রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি।