ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’, পোপ বলছেন, না

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি : সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, মার্কিন সৈন্যরা মধ্যপ্রাচ্যে ‘যিশু খ্রিস্টের জন্য লড়ছে’। তিনি না-কি প্রতিদিন মধ্যপ্রেচ্যে সামরিক বিজয়ের জন্য হাঁটু গেড়ে প্রার্থনাও করেন। তবে তার এই বক্তব্যের সঙ্গে ভিন্ন মত প্রকাশ করেছেন পোপ লিও। পোপ বলেছেন, যিশুর নামে সংঘাত করা যুদ্ধের লক্ষ্য বিপরীতমুখী।

পোপ লিও এমন মন্তব্যের জন্য কেথলিক চার্চের প্রধানদের তীব্র সমালোচনাও করেছেন এবং স্পষ্টভাবে নিজেকে এমন আহ্বান থেকে দূরে সরিয়ে নিয়েছেন।

ইস্টারের আগে বৃহস্পতিবার এক গণপ্রার্থনা অনুষ্ঠানে ভাষণে পোপ লিও বলেন, খ্রিস্টীয় ধর্মপ্রচার প্রায়শই ‘আধিপত্যের আকাঙ্ক্ষার দ্বারা বিকৃত হয়েছে, যা যিশু খ্রিস্টের পথের সম্পূর্ণ বিপরীত।’

এ সময় হেগসেথের নাম উল্লেখ না করে তিনি সংঘাতে ধর্মের ব্যবহার নিয়ে সতর্কবার্তা দেন।

 ধর্মোপদেশে পোপ বলেন, আমরা যখন আধিপত্য করি তখন নিজেদের শক্তিশালী মনে করি, যখন সমকক্ষদের ধ্বংস করি তখন বিজয়ী মনে করি, এবং যখন আমাদের ভয় করা হয় তখন মহান মনে করি। ঈশ্বর আমাদের একটি দৃষ্টান্ত দিয়েছেন- আধিপত্য করার নয়, বরং মুক্ত করার; জীবন ধ্বংস করার নয়, বরং জীবন দান করার।

মার্চ মাসের শেষের দিকে এক পৃথক ভাষণে পোপ উল্লেখ করেন, যিশু যেসব মানুষের যুদ্ধকে সমর্থন করে না, তাদের প্রার্থনা শোনেন না, বরং তা প্রত্যাখ্যান করেন।

গত ২৮ ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে, প্রথম আমেরিকান পোপ, পোপ লিও, বারবার সহিংসতার অবসান এবং সংলাপে ফেরার আহ্বান জানিয়েছেন।

ভ্যাটিকানের এক বিবৃতি অনুযায়ী, তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সাথেও কথা বলেছেন এই সংঘাতের অবসান  ঘটাতে।