× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৫:২৯ এএম

হরমুজ প্রণালি খুললেও ইরানের ওপর মার্কিন নৌ–অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৫:২৯ এএম

ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করেছে ইরান। তবে দেশটির ওপর নৌ–অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পৃথক দুটি পোস্টে তিনি এ অবস্থান স্পষ্ট করেন।

ট্রাম্প লিখেছেন, হরমুজ প্রণালি এখন বাণিজ্য ও জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে ইরানের সঙ্গে সব ধরনের লেনদেন বা চুক্তি পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত মার্কিন নৌ–অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।

তবে এই সমঝোতা দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তার মতে, চুক্তির অধিকাংশ বিষয় ইতিমধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে হরমুজ প্রণালি উন্মুক্ত করা হয়েছে। ১০ দিনের এই যুদ্ধবিরতির সময় বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে এ পথ ব্যবহার করতে পারবে।

জানা গেছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ছিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনার অন্যতম শর্ত। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন।

হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ায় বিশ্ববাজারে স্বস্তি ফিরলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ বহাল থাকায় দুই দেশের মধ্যে চূড়ান্ত সমঝোতা এখনও অনিশ্চিত রয়ে গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!