× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১০:৩৪ এএম

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ আছে : ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১০:৩৪ এএম

তেহরানের রাস্তায় যুক্তরাষ্ট্রবিরোধী ম্যুরালের সামনে হেঁটে যাচ্ছেন এক ইরানি। ছবি : সংগৃহীত

তেহরানের রাস্তায় যুক্তরাষ্ট্রবিরোধী ম্যুরালের সামনে হেঁটে যাচ্ছেন এক ইরানি। ছবি : সংগৃহীত

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যে জবাব ইরান দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি তিনি বলে দিয়েছেন, এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ আছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব আলোচনায় আসে। এতে দু'পক্ষ রাজি হলে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হতো। পরে আলোচনার মাধ্যমে একটি চুক্তির দিকে এগোত দুই দেশ। গত রোববার ওই প্রস্তাবের জবাব দেয় ইরান। সেখানে যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, আবার হামলা না চালানোর প্রতিশ্রুতি এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ নানা দাবির কথা জানায় তেহরান।

ওই জবাবের কয়েক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘আমার এটি পছন্দ হয়নি। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।’ পরে গতকাল সোমবার আবার তিনি লেখেন, ‘আমি বলব, যুদ্ধবিরতি এখন বড় লাইফ সাপোর্টে আছে—যেন একজন চিকিৎসক এসে বলছেন, জনাব, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ১ শতাংশ।’

সাংবাদিকদের কাছে ট্রাম্প ‘লাইফ সাপোর্ট’ নিয়ে বক্তব্যটি দেন হোয়াইট হাউসে। এর পরপরই চুক্তি নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি এটা খুবই সম্ভব। আমি তাদের (ইরান) সঙ্গে চার বা পাঁচবার চুক্তি করেছি। কিন্তু তারা পরে মত বদলে ফেলে।’ 

তিনি আরও বলেন, ইরানের নেতারা সমৃদ্ধ করা ইউরেনিয়ামের সব মজুত সরিয়ে নিতে দিতে সম্মত হয়েছিলেন। কিন্তু পরে তারা মত বদলান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। প্রায় ছয় সপ্তাহ যুদ্ধের পর ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যদিও লেবাননের নৃশংসতা থামায়নি ইসরায়েলি বাহিনী। সোমবারও লেবাননের সরকার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!