× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৩:৪০ পিএম

কিম জং উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প, সময় দেবেন কি কিম

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৩:৪০ পিএম

ট্রাম্প ও কিম। ছবি- সংগৃহীত

ট্রাম্প ও কিম। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এশিয়া সফরের সময় তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান। শুক্রবার (২৪ অক্টোবর) এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই আগ্রহ প্রকাশ করেন। বলেন, আমি চাই, তিনিও (কিম) জানুক আমরা সেখানে যাচ্ছি।’

কিমের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তবে আমরা তাকে জানিয়েছি, তিনি জানেন আমি যাচ্ছি।’ কিম জং উন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালে এই দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!