অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬-এ রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে জনতা ব্যাংক পিএলসির নিজস্ব পেমেন্ট গেটওয়ে জনতা পে (ঔধহধঃধ চধু) সার্ভিস শ্রেষ্ঠ উদ্ভাবনী পণ্য হিসেবে প্রথম পুরস্কার অর্জন করেছে। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ ২০২৫-২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন