× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:১৬ পিএম

ইউসিবির রাইটস ও বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড অনুমোদন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে মঙ্গলবার (৭ জুলাই) কমিশনের সভা কক্ষে ১০১৯তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (UCB) রাইটস শেয়ার এবং নতুন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘Blue-Wealth First Stable Return Fund’ অনুমোদন দেওয়া হয়েছে।

দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের রাইটস শেয়ার অনুমোদন: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান United Commercial Bank PLC-কে রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে কমিশন।

শেয়ারের সংখ্যা ও মূল্য: ব্যাংকটি ১০.০০ (দশ) টাকা অভিহিত মূল্যে মোট ৭৭,৫১,৮৭,৯৪৯টি সাধারণ শেয়ার ইস্যু করবে।

বিদ্যমান শেয়ারহোল্ডারদের জন্য রাইটস শেয়ারের অনুপাত হবে ১:২ (অর্থাৎ, প্রতিটি বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইটস শেয়ার ইস্যু করা হবে।  মোট মূলধন এই প্রক্রিয়ায় ব্যাংকটি পুঁজিবাজার থেকে মোট ৭৭৫,১৮,৭৯,৪৯০/- (সাতশত পঁচাত্তর কোটি আঠারো লাখ ঊনআশি হাজার চারশত নব্বই) টাকা সংগ্রহ করবে।

রাইটস শেয়ার থেকে সংগৃহীত এই অর্থ ব্যাংকটি তাদের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য মূলধন হিসেবে ব্যবহার করবে।

নতুন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘Blue-Wealth First Stable Return Fund’ অনুমোদন: সভায় কমিশন একটি নতুন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও এর সার-সংক্ষেপ (Abridged Version) অনুমোদন করেছে। ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ (ত্রিশ) কোটি টাকা।

ফান্ডের উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘Blue-Wealth Assets Limited’ ৩ (তিন) কোটি টাকা প্রদান করেছে এবং অবশিষ্ট ২৭ (সাতাশ) কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।  ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০.০০ টাকা।

এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক (Asset Manager) হিসেবে দায়িত্ব পালন করছে Blue-Wealth Assets Limite।  ফান্ডের ট্রাস্টি হিসেবে Sandhani Life Insurance Company Ltd. (SLIC) এবং কাস্টডিয়ান হিসেবে Commercial Bank of Ceylon PLC নিযুক্ত রয়েছে।

Link copied!