× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:০৭ পিএম

ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংকে সম্মাননা পেল ব্রি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:০৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

উচ্চফলনশীল ধানের নতুন জাত ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি, খাদ্য নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ব্র্যাক ব্যাংকর 'ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান' সম্মাননা পেল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

ব্র্যাক ব্যাংকে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি ও রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। 

রোববার (৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে ব্রির পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম ও পরিচালক (প্রশাসন - সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহরিয়ার এম হাসান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর সম্পাদক ইনাম আহমেদ। এছাড়া ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

ব্রি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ পর্যন্ত ব্রি ১০টি হাইব্রিডসহ মোট ১২৭টি উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। এসব জাতের মধ্যে বেশ কয়েকটি প্রতিকূল পরিবেশ সহনশীল এবং উন্নত পুষ্টিগুণসমৃদ্ধ, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কৃষি গবেষণা ও উদ্ভাবনে ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা ব্রির অর্জনকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!