× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:১৮ এএম

বললেন অর্থমন্ত্রী

গ্রাহকদের পুরোনো অভ্যাস পরিবর্তন করে অনলাইনে অভ্যস্ত করতে হবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:১৮ এএম

গ্রাহকদের পুরোনো অভ্যাস  পরিবর্তন করে অনলাইনে  অভ্যস্ত করতে হবে

জনগণের দোরগোড়ায় ব্যাংকিং ও আর্থিক সেবা নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গ্রাহকদের পুরোনো অভ্যাস পরিবর্তন করে অনলাইন সেবায় অভ্যস্ত করতে প্রতিটি শাখার কর্মকর্তাদের তৎপর হতে হবে। পাশাপাশি আকর্ষণীয় চিঠির মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল সেবার সুবিধা সম্পর্কে অবহিত করতে হবে।

এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নপ্রক্রিয়ায় দেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করতে হবে। গতকাল সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংক, বিমা, পুঁজিবাজারসহ সব আর্থিক প্রতিষ্ঠানে উদ্ভাবিত ডিজিটাল সেবার পরিসর বাড়াতে হবে। জনগণ যেন ঘরে বসে, রিকশায় বা গাড়িতে বসে অনায়াসে সেবা নিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। মানুষের মূল্যবান সময়, যাতায়াত খরচ ও হয়রানি কমানোর মাধ্যমে দেশের প্রকৃত উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। যত দ্রুত সম্ভব পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, বিভিন্ন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!