× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:৩০ এএম

রেকর্ড বহিষ্কার ৪৮

এইচএসসি পরীক্ষার তৃতীয় দিন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:৩০ এএম

এইচএসসি পরীক্ষার তৃতীয় দিন

এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে দেশের ১১ শিক্ষা বোর্ডে রেকর্ড বহিষ্কার হয়েছে ৪৮ পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ইংরেজি ১ম পত্র পরীক্ষায় ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া মাদ্রাসা বোর্ডে দুজন ও কারিগরি বোর্ডে তিনজন বহিষ্কার হয়েছে। ১১ বোর্ডে এদিন অনুপস্থিত ছিল ৩৩ হাজার ১২৯ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ৫১ শতাংশ।

গতকাল সোমবার পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।

গতকাল ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৯৭ হাজার ২১ জন। এক হাজার ৬২০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ২৫ হাজার ৩৪ জন পরীক্ষার্থী।

পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে এদিন ঢাকা শিক্ষা বোর্ডে ১০, রাজশাহী শিক্ষা বোর্ডে ৩, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮, যশোর শিক্ষা বোর্ডে ৩, সিলেট শিক্ষা বোর্ডের ১, বরিশাল শিক্ষা বোর্ডে ৪, দিনাজপুর বোর্ডে ৭ ও ময়মনসিংহ বোর্ডে ৭ জনসহ মোট ৪৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ৯ বোর্ডে এদিন অনুপস্থিত ছিল ২৫ হাজার ৩৪ পরীক্ষার্থী।

এদিন মাদ্রাসা বোর্ডের আলিমের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ হাজার ১৫২ জন। সারা দেশের ৪৬০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুপস্থিতির হার ৬ দশমিক ১৮ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ ও ক্যারিয়ার গাইডেন্স আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অসদুপায় অবলম্বন করায় এই বোর্ডে তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় অনুপস্থিত ছিল দুই হাজার ৯৪৩ জন। অনুপস্থিতির হার তিন দশমিক ৫১ শতাংশ।

রূপালী বাংলাদেশ

Link copied!