× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:০৬ এএম

কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ নারী-পুরুষ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:০৬ এএম

কারাভোগ শেষে দেশে  ফিরলেন ৫০ নারী-পুরুষ

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি নারী-পুরুষ। গত রোববার রাত ৯টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের বেনাপোল চেকপোস্ট বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফেরত আসাদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলার বাসিন্দা। ফেরত আসা ফিরোজ মাহমুদ জানান, ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে তারা ভারতে যান। সেখানে বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়। তিনি আরও জানান, কারাভোগ শেষে একটি বেসরকারি মানবাধিকার সংস্থার সহযোগিতায় তারা শেল্টার হোমে ছিলেন। পরে বাংলাদেশ ও ভারতের দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরতে সক্ষম হন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের ২৫ জনকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ এবং ২৫ জনকে ‘রাইটস যশোর’-এর জিম্মায় দেওয়া হবে, যারা তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেবে। বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে ফেরত আসাদের মানবিক সহায়তা ও পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, দালাল চক্রের প্রলোভনে পড়ে তারা ভারতে যান এবং পরবর্তীতে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হন। অবৈধ অনুপ্রবেশের কারণে আটক হয়ে কারাভোগ শেষে মানবিক সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে। সংস্থাটি তাদের পুনর্বাসনে কাজ করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!